গেজেট প্রকাশিত হয়েছে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণবিধির। আজ এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার বিষয়ক এক সেমিনার শেষে বিকাল ৪টায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আইনমন্ত্রী বলেন, শৃঙ্খলাবিধির প্রজ্ঞাপনটি জারি হয়েছে। কিছুক্ষণের মধ্যে তা পাওয়া যাবে। মাসদার হোসেন মামলার রায়ের আলোকে ২০০৭ সালের ১লা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ই মে আইন মন্ত্রণালয় নি¤œ আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার একটি খসড়া প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়। খসড়াটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুরূপ হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি বলে গত বছরের ২৮শে আগস্ট শুনানিতে উল্লেখ করেন আপিল বিভাগ। পরে ওই খসড়া সংশোধন করে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠায়। একই সঙ্গে তা চূড়ান্ত করে প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করতে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে গঠিত আপিল বিভাগ রোববার এক আদেশে এ সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য ১৩ই ডিসেম্বর (বুধবার) পর্যন্ত সময় দেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031