গোয়েন্দা সংস্থা এমআই ৫ বৃটেনের রিডিং এলাকায় ফরবারি গার্ডেন পার্কে সন্ত্রাসী হামলায় সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা খাইর সাদাল্লাহকে (২৫) আগে থেকেই চিনতে । শনিবার রিডিং এলাকার ওই পার্কে ছুরিকাঘাত করে হত্যা করা হয় কমপক্ষে ৩ জনকে। মারাত্মক আহত হয়েছেন ৩ জন। নিহতদের একজনের নাম প্রকাশ করেছে পুলিশ। তিনি হলেন জেমস ফারলং। তিনি একটি স্কুলের শিক্ষক। এ ঘটনায় ওই দিনই সন্দেহজনকভাবে সাদাল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জানানো হয় এটা ছিল সন্ত্রাসী হামলা।

তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত নয় বলেই মনে করছে পুলিশ। এই হামলায় প্রধানমন্ত্রী বরিস জনসন হতাশা ও বেদনা প্রকাশ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিভিন্ন সূত্র বলেছে, সাদাল্লাহ লিবিয়ার নাগরিক। সে ২০১৯ সালেই এমআই ৫-এর নজরে আসে।
কাউন্টার টেরোরিজম পুলিশিং সাউথ ইস্ট বলেছে, রিডিং এলাকার ২৫ বছর বয়সী যে ব্যক্তিকে শনিবার এই হত্যাকান্ডে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছিল, তাকেই সন্ত্রাস বিষয়ক আইন ২০০০ এর ৪১ ধারা অনুযায়ী আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। বিবিসির স্বরাষ্ট্র বিষয়ক প্রতিনিধি ডমিনিক ক্যাসিনির মতে, গ্রেপ্তার করা এই ব্যক্তির বিদেশ সফরের উচ্চাকাঙ্খা ছিল। এ বিষয়ে তথ্য পাওয়ার পর নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের নজরে আসে সে। আরো তদন্ত করে তারা। তবে তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা শনাক্ত করতে পারেনি তারা। ফলে তার বিরুদ্ধে কোনো মামলা করা হয় নি, যাতে তার বিরুদ্ধে আরো তদন্ত করা যায়।
ওদিকে নিহত জেমস ফারলং শিক্ষকতা করতেন দ্য হল্ট স্কুলে। সেখান থেকে তাকে একজন দয়ালু ও ভদ্র মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে, তিনি দায়িত্বের প্রতি ছিলেন অনুরক্ত। এক বিবৃতিতে মাধ্যমিক পর্যায়ের মেয়েদের এই স্কুলের সহশিক্ষক অ্যানি কেনেডি এবং কেটি পিয়ার্স বলেছেন, সমস্তটা দিয়ে সবাইকে পড়াতেন ফারলং। তিনি সবাইকে উৎসাহিত করতেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031