চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া সেই মাদক ব্যবসায়ী হানিফকে গ্রেপ্তার করেছে । এ সময় তার সহোদর তৃতীয় লিঙ্গের ইয়াসিনকেও গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি এলাকায় ঢাকামুখী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।সিএমপির গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার একটি বাসে করে পালানোর সময় হানিফ ও তার সহোদর ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত শনিবার রাতে গ্রেপ্তারের পর চট্টগ্রাম নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে হানিফকে ছিনিয়ে নিয়ে যান তার সহযোগী ও তৃতীয় লিঙ্গের লোকজন। হানিফের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরের কালুরঘাট ব্রিজের সামনে থেকে পাঁচ হাজার ইয়াবাসহ হানিফ ও মহিউদ্দিন শরীফকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে ফাঁড়িতে হামলাকারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হানিফের বোন নাজমা আক্তার রাতেই হাসপাতালে মারা যান। আহত হন পুলিশের দুই সদস্য।

এ ঘটনায় চান্দগাঁও থানায় কালুরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরীফ রোকনুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি ছিনিয়ে নিতে হানিফের সহোদর তৃতীয় লিঙ্গের ইয়াছিনের নেতৃত্বে কিছু লোক পুলিশ ফাঁড়িতে হামলা চালান। তাদের সঙ্গে হানিফের সহযোগীরাও ছিলেন। তারা পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে সাড়ে চার লাখ টাকার ক্ষতিসাধন করেন। তারা পুলিশের অস্ত্র ছিনতাইয়ের চেষ্টাও করেছেন।পুলিশের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে যান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031