র‌্যাব নগরী ও জেলার ফটিকছড়িতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিন ব্যক্তিকে আটক করেছে ।

গতকাল শুক্রবার থেকে আজ শনিবার ভোর পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সালাউদ্দিন (৩৩), ইমন (২১) ও ছোটন (২৩)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিপিসি ৩ চাঁন্দগাও ক্যাম্পের অধিনায়ক আশেকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফটিকছড়ি উপজেলা ও মহানগরীর লালখান বাজার এবং হামজারবাগ এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম এবং বিভিন্ন কোম্পানির সিম জব্দ করা হয়েছে।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031