স্বামীকে বেঁধে রেখে বিবস্ত্র করে এক গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জে দায়ের করা মামলার প্রধান আসামি বাদল বাহিনীর প্রধান বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, রোববার রাতে বাদলকে ঢাকা থেকে এবং দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রোববার বিকাল ৪টায় একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের খালপাড় এলাকার হারিদন ভূঁইয়া বাড়ির শেখ আহম্মদ দুলালের ছেলে মো. আবদুর রহিম (২০) ও রাতে একই এলাকার মোহর আলী মুন্সি বাড়ির মৃত আবদুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহকে (৪১) গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২রা সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন।

নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর ৯ জনকে আসামি করে রোববার দিবাগত রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন নির্যাতিতা গৃহবধূ (৩৫)।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031