লকডাউন করোনাভাইরাস রুখতে বিভিন্ন দেশের মতো ভারতেও শুরু হয়েছে । লকডাউন লঙ্ঘন করায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক হাজারের বেশি লোককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল পাঁচটা থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।

কলকাতা পুলিশের ৯টি ডিভিশনের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে দক্ষিণ বিভাগে। এখানে গ্রেফতারের সংখ্যা ২৭১ জন। তার পরের স্থানে রয়েছে সেন্ট্রাল ডিভিশন। আর সবচেয়ে কম পূর্ব ডিভিশনে। এখানে গ্রেফতার হয়েছে মাত্র ৮ জন।

সোমবার লকডাউন চালু হওয়ার পরপরই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা টুইট বার্তায় বলেন, ‘অনুগ্রহ করে করোনা-সংক্রান্ত সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। সরকারি বিধি লঙ্ঘন আইনত দণ্ডনীয়। আপৎকালীন প্রয়োজনে ১০০ ডায়াল করুন।’ সোমবার মধ্যরাতে কলকাতা পুলিশ কমিশনার ‌ফের টুইটে লেখেন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। বাড়িতে ‌থাকুন। আগামী দিনগুলিতেও পুলিশের অভিযান চলবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930