আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদে ঘরমুখী যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে দলীয় নেতাকর্মীদের সহায়তা করার নির্দেশ দিয়েছেন ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।

নেতাকর্মীরা দুর্যোগ ও যানজট নিরসনে মানুষের পাশে থাকতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে জনগণের পাশের দাঁড়নোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রী জানান, আজ থেকে ঢাকা-র্টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ বন্ধ থাকবে। ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত এই সড়কে আর কোনো কাজ হবে না।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী টি এন নাহীন রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031