অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘুষ দেওয়া-নেওয়া থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়ে ‘আমরা ব্যক্তিগত জীবনে ঘুষ খাব না, ঘুষ দেব না। ঘুষ যারা খায় এবং যারা দেয়, তারা জাহান্নামি।’

শনিবার রাতে বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষার বিকল্প কিছু নেই। যিনি যত বেশি শিক্ষা অর্জন করবেন, তিনি তত বেশি জাগ্রত বিবেকের অধিকারী হবেন।’ সন্তানদের বেশি বেশি সময় দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা ক্যাম্পাসে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী, লোটাস কামাল গ্রুপের চেয়ারম্যান ও সিইও কাসমিরি কামাল, কানাডিয়ান ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. চৌধুরী নাফিস সারাফাত।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ হামিদা আলী, সাউথ পয়েন্ট অ্যান্ড কলেজের পরিচালক মুনিমুন নাহার, অধ্যক্ষ উইং কমান্ডার এম এম আমজাদ হোসেন (অব.), অধ্যক্ষ শামছুল আলম প্রমুখ।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031