নতুন শিক্ষক নিয়োগ বন্ধ এবং অবিলম্বে সিন্ডিকেট সভার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির কার্যালয় ঘেরাও করেছে আওয়ামী লীগপন্থী শিক্ষকরা।
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে আজ রোববার সকাল সাড়ে ৮টা থেকে চলমান এ ঘেরাও কর্মসূচি বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে শিক্ষকরা।
সংগঠনটির সম্পাদক ও মুখপাত্র সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম একের পর এক বিতর্কিত কর্মকান্ড করে যাচ্ছেন। অবিলম্বে ভিসি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করলে বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এদিকে, কার্যালয় ঘেরাও থাকার কারণে ড. ফারজানা ইসলাম অফিসে আসেননি। কার্যালয়ে প্রবেশ করতে পারেনি অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও। নানা দাবিতে প্রায় কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031