চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠানিকভাবে তাঁকে সম্মাননা পদক প্রদান করেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ‘উন্নয়নে উদ্ভাবন-২০১৬ শীর্ষক ইনোভেশন সামিটে শ্রেষ্ঠ ডিজিটাল সেবা’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনিত হয়েছেন।

জেলা প্রশাসক হিসেবে জনস্বার্থ সংরক্ষণ, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি সেবা গ্রহণে জনভোগান্তি ও হয়রানি বন্ধ করা, সরকারি কর্মকা-ে জনসম্পৃক্ততা বৃদ্ধি, ও নিশ্চিত করা, ভূমি সংক্রান্ত বিষয় ডিজিটাইলেজেশন,স্ব”ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, সেবার মান উন্নতকরণ নিশ্চিত করা, খাদ্যে ভেজাল রোধ, নকল ওষুধ জব্দ, যাত্রী হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার সহনশীল রাখা ও আইনশৃঙ্খলা রক্ষাসহ জনসেবাকে সহজিকরণ করার নিরলস প্রচেষ্টার প্রতিফলন হিসাবে সার্বিক বিবেচনায় জাতীয় পর্যায়ে তাঁকে এবারের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক মনোনীত হয়েছিলেন।

তিনি ২০১৪ সালের ১০ এপ্রিল চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031