ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বায়োজিদ থানা এলাকায়।

সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে পিএসপি স্পিন মিলের সামনে বালুচড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে বালুচড়া এলাকায় চট্টগ্রাম নগরী থেকে আসা হাটহাজারীমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। আহত হয় আরও একজন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকাটাইমসকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম। তিনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহত একজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031