জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সারাদেশে ডাকা পরিবহন ধর্মঘটে চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবহন ধর্মঘট, সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন মালিক-চালক-শ্রমিক পরিবহন নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মমিনুর রশিদ, চিটাগাং চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মনজুর আলম মঞ্জু, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আবদুল মান্নান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছাসহ অন্যান্য নেতৃবৃন্দরা পরিবহন ধর্মঘটে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।

জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, বাণিজ্যিক ও বন্দরনগরী চট্টগ্রাম। এ বন্দর থেকে দেশে-বিদেশে বিভিন্ন স্থানে পণ্য আমদানি-রফতানি করা হয়। পরিবহন ধর্মঘটের কারণে বন্দর অচল হয়ে গেলে পরিবহন মালিক, চালক ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষ ভোগান্তিতে পড়বে।

পরিবহন ধর্মঘট প্রত্যাহার অথবা শান্তিপূর্ণ পরিবহন ধর্মঘট করে বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সংগঠন তাদের দাবি নিয়ে কর্মসূচি কিংবা আল্টিমেটাম দিলে তা প্রধানমন্ত্রী, সড়ক যোগাযোগ মন্ত্রী ও নৌপরিবহন মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাতে পারব। মালিক-শ্রমিক-চালক ও জনগণের স্বার্থ বিবেচনাসহ বন্দর থেকে পণ্য আনা-নেয়া সহজীকরণসহ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে সংগঠনের নেতৃবৃন্দদের আহ্বান জানান জেলা প্রশাসক।

জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা বলেন, পরিবহন ধর্মঘটের নামে গাড়ি ভাংচুর, যাত্রী হয়রানি দুঃখজনক। পরিবহন ধর্মঘট ও আন্দোলন স্বাভাবিক নিয়মে হয়। এগুলোর নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা পরিবহন মালিক, চালক ও শ্রমিকসহ আমরা সকলের উপর বর্তায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031