ভি২৫ ফাইভজি বাজারে আনল ভিভো ভি-সিরিজের স্মার্টফোন । আজ সোমবার দেশে নতুন দুটি মডেল উদ্বোধন করা হয়।

ভি২৫ ফাইভজি মডেলের ব্যাকে রয়েছে রং পরিবর্তনশীল গ্লাস। রোদের অতিবেগুনী রশ্মি কাজে লাগিয়ে রঙ পরিবর্তনের এই প্রযুক্তিটি আনা হয়েছে। পাশাপাশি ফ্ল্যাট ফ্রেম ডিজাইনটিতে রয়েছে ফ্লোরাইট এজি গ্লাস এবং দুই-স্তর বিশিষ্ট নান্দনিকতার ছোঁয়া।

ভি২৫ ফাইভজি মডেলে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-সেন্সিং রিয়ার ক্যামেরা, যা কম আলোতেও আল্ট্রা-এইচডি ছবি ও ভিডিও ক্যাপচার করতে পারে। রিয়ার ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেন (ওআইএস) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেনের সমন্বয়ে রয়েছে হাইব্রিড ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি, যা ক্যামেরা কাঁপার সময়ও দেয় স্পষ্ট ভিডিওর নিশ্চয়তা।

ভি২৫ সিরিজের বোকেহ ফ্লেয়ার পোরট্রেইট প্রযুক্তির মাধ্যমে রাতের ছবি হয়ে উঠে ঝলমলে ও প্রাণবন্ত। ব্যাকগ্রাউন্ডের পয়েন্ট লাইট সোর্সকে কাজে লাগিয়ে ডুয়াল ক্যামেরা সিস্টেম এবং এআই অ্যালগরিদমের মাধ্যমে এটি নিশ্চিত করা হয়।

স্মার্টফোনটিতে রয়েছে ৪ হাজার ৫০০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সঙ্গে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ। রয়েছে সর্বাধুনিক হার্ডওয়্যারের সঙ্গে ডাবল এক্সপোজার, ডুয়াল-ভিউ ভিডিও, ৯০ হার্জ আল্ট্রা ভিশন স্ক্রিন, যা স্মার্টফোনের ক্ষেত্রে এনেছে অনন্যতা।

ভি২৫ ফাইভজি স্মার্টফোনটি পাওয়া যাবে অ্যাকোয়ামেরিন ব্লু ও ডায়মন্ড ব্ল্যাক রঙে। দেশের বাজারে ভি২৫ ফাইভজির মূল্য ৪৭ হাজার ৯৯৯ টাকা।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728