অটোরিক্সা আটকিয়ে চাঁদাদাবী ও মারধর করার অভিযোগে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মামুন আল আমিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছেল ক্ষ্মীপুরে । আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুনছুর উদ্দিনের আদালতে এ মামলা দায়ের করা হয়। পরে আদালত ৩১ মার্চের মধ্যে জুডিশিয়াল তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

বাদীর আইনজীবি আবদুল্লাহ আল মাসুদ বিপু বিষয়টি নিশ্চিত করে বলেন,  ২৩ জানুয়ারী বিকেলে ট্রাফিক বক্্েরর সামনে অটো আটকিয়ে ২ হাজার টাকা চাঁদা দাবী করে ট্রাফিক পুলিশ পরিদর্শক মামুন আল আমিন। পরে দাবীকৃত টাকা না দেয়ায় মামুন আল আমিন বাদীকে অকথ্যা ভাষায় গালিগালাজ করে মারধর করে। এ ঘটনায় বিচার চেয়ে সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালত আগামী ৩১ মার্চের মধ্যে জুডিশিয়াল তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দেন।
এ দিকে মামলার বাদী মো. ইউসুফ আলী জানান, দীর্ঘদিন জজকোর্টর আইনজীবি  আবদুল্লাহ আল মাসুদ বিপুর সহকারী হিসেবে কাজ করেন।

২৩ জানুয়ারী বিকেলে তার সম্পর্কিত এক লোকের অটোরিক্্রা আটকিয়ে রাখে ট্রাফিক পুলিশ পরিদর্শক মামুন আল আমিন। পরে ওই অটোরিক্্রা ছাড়াতে গেলে ২হাজার টাকা দাবী করেন তিনি। দাবীকৃত টাকা না দেয়ায় তাকে তার রুমে নিয়ে বেদড়ক মারধর করে আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক(টিআই) মামুন আল আমিন জানান, ২ হাজার টাকা চাঁদা দাবী করা বা ইউসুফ আলীকে মারধর করার বিষয়টি সম্পূর্ন বানোয়াট ও মিথ্যা। সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ মামলা করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031