ঢাকা-নোয়াখালী সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলে বাসটির চালক নিহত হয়েছেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। আহত হয়েছেন বাসটির ১৭ যাত্রী।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার চাষীরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ সোনাইমুড়ী উপজেলার আমকি এলাকার আব্দুর রহিমের ছেলে। আহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে হিমাচল এক্সপ্রেসের একটি বাস নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোরে সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট বাজারে পৌঁছলে যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে দোকানের মধ্যে ঢুকে গেলে ঘটনাস্থলে বাসের চালক পারভেজ নিহত হয়। আহত হয় ১৭ যাত্রী। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাসটির ধাক্কায় ৬/৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930