ঢাকা কাস্টম হাউস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক চীনা নাগরিককে আটক করেছে। এসময় তার কাছ থেকে সাড়ে পাঁচ কেজিরও বেশি সোনা উদ্ধার করা হয়। রোববার সকালে সোনাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
কাস্টম হাউস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম রুয়ান জিনফেং (৪৩)। জব্দ করা সোনার পরিমাণ ৫ দশমিক ৫৬ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা।
আটক ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের উপ-পরিচালক অথেলো চৌধুরী।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
