ভারতে  নিজের জীবন দিয়ে মা-বাবার ঋণ শোধ করতে হলো আড়াই বছরের এক মেয়ে শিশুকে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ,প্রতিবেশির থেকে ১০ হাজার রূপি ধার করেছিলেন ওই শিশুর পরিবার। সেই ঋণ শোধ করতে না পারায় শিশুকে মেরে ফেলে চোখ উপড়ে নিল পাড়ারই দুই ব্যক্তি। এ খবর দিয়েছে এনডিটিভি।
উত্তর প্রদেশের তপপাল শহরে এ নির্মম ঘটনা ঘটে। তিন দিন নিখোঁজ থাকার পর গত ২ জুন শিশুটির দেহ খুঁজে পাওয়া যায় তারই বাড়ির কাছে, আবর্জনা ফেলার জায়গায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ততদিনে পচন ধরতে শুরু করেছিল ছোট দেহটিতে। একদল কুকুর যখন মুখে করে মেয়েটির দেহের অংশ নিয়ে যাচ্ছিল তখনই খোঁজ মেলে বাকি দেহাবশেষের। আলিগড় পুলিশ জানিয়েছে, প্রতিবেশী জাহিদ আর আসলাম খুন করেছে মেয়েটিকে।
প্রাাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই ঘটেছে এই অঘটন। ধার নিয়ে শোধ করতে না পারায় প্রতিবেশিদের সঙ্গে বচসা বাঁধে শিশুটির মা-বাবার।

তারপরেই খুন হয়ে যায় শিশুটি।

আলিগড়ের এসপি আকাশ কুলহারি জানিয়েছেন, মেয়েকে খুঁজে না পেয়ে ৩১ মে থানায় ডায়েরি করেন শিশুটির অভিভাবক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। অপরাধ স্বীকার করেছে তারা।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930