চোরাকারবারিরা জব্দ করা গরু ফেরত নিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি বিজিবি ক্যাম্পে হামলা চালিয়েছে । গত শনিবার বিকালে এ ঘটনা ঘটে। এতে বিজিবির তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন হাবিলদার চম্বক কুমার পাল (৫৩), নায়েক মুশফিকুর রহমান (৪৯) ও নায়েক মো. হাছান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। তারা হলেন সুমন তংচংঙ্গা (২৮), চুতিঅং তংচংঙ্গা (৩৬) রৈশমং তংচংঙ্গা (৬০) ও আনতুমং তংচঙ্গা (৪০)।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি কঙবাজার থেকে সীমান্তের এ স্পটে যান। তারা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছেন। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেছে। আসামি গ্রেপ্তার আছে ৪ জন। বাকি সবকিছু তদন্তে বেরিয়ে আসবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031