প্রতিপক্ষরা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে মিরাজ ও বশির নামে দুই ছাত্রলীগ কর্মীকে উপর্যুপুরি কুপিয়ে জখম করেছেন । শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে মিরাজকে আশঙ্কজনক অবস্থায় ঢাকাতে নেয়া হয়েছে।

এ ঘটনার পর শহরে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়া এলাকায় অবস্থান করছিল ছাত্রলীগের বেশ কয়েকজন সদস্য।  এর কিছুক্ষণ পরই প্রতিপক্ষ গ্রুপের ৮-১০ সদস্য তাদের উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে ধারালো অস্ত্রের আঘাতে মিরাজ ও বশির নামে দুই ছাত্রলীগ কর্মী জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন জানান, ধারালো অস্ত্রের উপর্যপুরি আঘাতের কারণে আহত মিরাজের বাম পায়ের রড কেটে গেছে। শরীরেও অসংখ্যা ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কজনক। উন্নত চিকিৎসার কারণে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অপর আহত বশিরকে চুয়াডাঙ্গায়ই চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা রোধে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে বসানো হয়েছে চেকপোস্ট।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031