ট্রেনের নিচে কাটা পড়ে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন কুমল্লিার লাকসামে মোটরসাইকেল চালিয়ে অরক্ষিত একটি রেল ক্রসিং পার হওয়ার সময় । তার নাম রবিউল হোসেন (২২)।

রবিবার রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসামের গন্ডামারায় রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রলীগ নেতা লাকসাম পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং স্থানীয় গন্ডামার এলাকার আবুল কাশেমের ছেলে।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক সাজিদ ঢাকাটাইমসকে জানান, ঘটনার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি গন্ডামারা রেলক্রসিং অতিক্রম করছিলো। এসময় মোটরসাইকেল নিয়ে ক্রসিং পার হচ্ছিলেন ওই ছাত্রলীগ নেতা। এতে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। তার লাশ উদ্ধার করা হেেয়ছে।

লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খান জানান, ওই রেলক্রসিংটি অরক্ষিত ছিল। নিহত ওই ছাত্রলীগ নেতা লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র ছিলেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930