একটি বাসার ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে রাজধানীর গেন্ডারিয়ায় স্বামীবাগ এলাকার । আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

নিহত চাচা জামাল উদ্দিন জানান, সাব্বির বিএফ শাহিন কলেজে একাদশ শ্রেণিতে পড়তো। ঈদের ছুটি চলায় তার কলেজ বন্ধ। সকালে হাঁটার জন্য সে তিন তলার ছাদে ওঠে। কিছুক্ষণ পর জানতে পারি সাব্বির ছাদ থেকে নিচে পড়ে গেছে।

চাচা আরও জানান, ছাদে কোনো রেলিং ছিল না। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাব্বিরের বাবার নাম কামাল হোসেন। বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী গ্রামে। চার ভাই বোনের মধ্যে সাব্বির ছিল দ্বিতীয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728