পুলিশ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের চার সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বায়েজিদ বোস্তামী ও কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন খোরশেদ আলম (৩৫), আনোয়ার হোসেন (৩০), মো. সুমন (৪২) এবং বশির আহম্মদ ওরফে রনি (৩১)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, বুধবার রাতে নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজারের সামনে থেকে সুমন, আনোয়ার ও রনিকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী খোরশেদকে ভোরে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি এলজি, দুইটি কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, গ্রেপ্তারের পর ছিনতাইকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের ছিনতাইয়ের কৌশল স¤পর্কে জানতে পেরেছি। এই দলের সঙ্গে যুক্ত ছিনতাইকারীরা সন্ধ্যার পর বের হয়।

নির্জন স্থানে একা পথচারী কিংবা রিকশাযাত্রী পেলে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে। রমজান আসায় এরা সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। তবে শুরুতেই আমরা চারজনকে গ্রেপ্তার করতে পেরেছি। আশা করছি এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করতে পারব।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031