ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ডেঙ্গু আক্রান্তের তথ্য নিয়ে সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, এ বিষয়ে ছেলেধরার মত গুজব ছড়ানো হচ্ছে। গতকাল সকালে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের’ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। যে তথ্যটি এসেছে, সাড়ে তিন লাখ ডেঙ্গুতে আক্রান্ত, সেটা সম্পূর্ণ একটি কাল্পনিক তথ্য। বিভ্রান্তিমূলক তথ্য। ছেলেধরা আর সাড়ে তিন লাখ  ডেঙ্গুতে আক্রান্ত একই সূত্রে গাঁথা। তিনি বলেন, সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞ জনগণকে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করবে। ডেঙ্গু রোগীদের পাশে ও সঙ্গে থেকে ডেঙ্গু মোকাবিলার মধ্য দিয়ে এর কঠিন জবাব  দেয়ার জন্য সরকার সর্বদা প্রস্তত রয়েছে।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী  মো. তাজুল ইসলাম।

দুই সিটির সমন্বয়হীনতা নিয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। অবশ্যই আমাদের লক্ষ্য একটাই-কীভাবে মশা নিধন করতে পারবো। আমাদের পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু লক্ষ্য একটাই। আমরা বিশ্বাস করি, আমাদের ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে মশা নিধন করতে পারবো। এটা আমাদের চ্যালেঞ্জের ব্যাপার। যেহেতু এডিস মশা পরিষ্কার ও স্বচ্ছ পানিতে হয়, তাই আসুন সবাই সচেতন হই। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমপি বলেন, আজকের উদ্দেশ্যটা সবাই জানি। বাংলাদেশে ডেঙ্গু প্রকট আকার ধারণ করেছে। আসলে নিয়ম সবাই জানি, বাসার আশাপাশে এবং বাসা পরিষ্কার রাখতে হবে। আসুন, ডেঙ্গু মশা মেরে ফেলি, সচেতন হই। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের  চেয়ারম্যান ইলিয়াস কঞ্চন প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031