‘মাদকাসক্ত’ ছেলের বাঁশের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় । আজ রোববার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে। সরিষাবাড়ীতে নিহত ব্যক্তির নাম মমতাজ ম-ল (৬০)। তাঁর খুনি ছেলের নাম ওমর আলী (২০)। মমতাজ ম-লের মেয়ে লায়লা বেগম জানান, তাঁর ভাই ওমর আলী মাদকাসক্ত। ওমর আজ সকালে বাবা মমতাজের কাছে টাকা দাবি করেন। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওমর ক্ষুব্ধ হয়ে বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মমতাজের মৃত্যু হয়। লায়লা বেগম এ সময় আহাজারি করছিলেন। এ দিকে হত্যাকা-ের পরই চম্পট দিয়েছে খুনি ছেলে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে জানা গেছে। বাবার লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে। সম্প্রতি দেশে নিকটজনের হাতে খুন হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনা উদ্বেগের জন্ম দিয়েছে সচেতন মহলে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930