উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব-১২ এর একটি টিম সিরাজগঞ্জের শাহাজাদপুরের । শুক্রবার ভোর থেকে উকিলপাড়া মহল্লার শিক্ষক ফজলুল হকের বাড়িতে র‌্যাব-পুলিশের যৌথ এ অভিযান চলছে।

র‌্যাব-১২ এর এএসপি মো মহিউদ্দিন মিরাজ ও স্থানীয়রা জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘ দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিলেন। হঠাৎ গত কয়েক মাস আগে বগুড়া থেকে  দুজন অপরিচিত লোক এখানে বাস করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব শুক্রবার ভোরে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে। ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় অভিযান। গোলাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। উৎসুক জনতাও অবস্থান নেয় আশপাশে।

তবে অভিযান শেষ হলেও সংবাদ সম্মেলনের মাধ্যমেই বিস্তারিত জানাবেন র‌্যাব-১২ এর পরিচালক।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031