বিএনপি থেকে জামায়াতকে আলাদা করে লাভ নেই। তারা একই বৃন্তে দুটি ফুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন। তিনি বলেন,  বিএনপির দৃষ্টিতে জামায়াতের সবাই মুক্তিযোদ্ধা । আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছে সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, এটা অভিনব কিছু নয়। তারা একসঙ্গেই কাজ করছে, রাজনীতি করেছে এবং সাম্প্রদায়িকতা করেছে। ২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে সেটিও বিএনপির সঙ্গে মিলে জামায়াত করেছে।

বিএনপি থেকে জঙ্গিদের মনোনয়ন দেয়া হচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এই যে ব্যারিস্টার শাকিলা ফারজানা, সে কী? সে জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নয়? বিষয়টি আদালত পর্যন্ত  গিয়েছে। তাহলে শাকিলা ফারজানা যদি জঙ্গি না হয়, তাহলে জঙ্গি কে? এরকম অনেক জঙ্গিকে তারা মনোনয়ন দিয়েছে বলে আমরা জানি। এগুলো তাদের জন্য নতুন কিছু নয়।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728