বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপ করার কিছু নেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। দেশের জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না।  মঙ্গলবার বিকালে দুই দিনের ভারত সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমরা একটি রাজনৈতিক দল। আমরা আজ আছি, কাল না-ও থাকতে পারি। আমাদের ক্ষমতার উৎস দেশের জনগণ। দেশের জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না।

এ বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপ করার কিছু নেই। আমরা আশাও করি না। এসব ব্যাপার আমরাই ঠিক করবো। তিনি আরও বলেন, বিদেশী শক্তি আমাদের বন্ধু হতে পারে। কিন্তু নির্বাচনে হস্তক্ষেপ করবে আমরা তা আশা করি না। আর ভারত অতীতেও আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেনি, এবারও করবে না। আমাদের সঙ্গে তাদের অনেক নেতার কথা হয়েছে। তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা ও আলোচনা হয়েছে।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031