করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে গণজমায়েতের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) ইয়াসির আরাফাত এই আদেশ দেন। শুক্রবার বিকালে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৈয়দপুর গ্রামের সৈয়দ ফজলুর রহমানের মেয়ের সঙ্গে এক লন্ডনপ্রবাসী ছেলের বিয়ের দিন ধার্য করা হয় শুক্রবার। জনসমাগমের মাধ্যমে বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান। এই খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ জন লোকজনের সমাগম দেখেন। পরে কনের বাবাকে জরিমানা করেন।

এ সময় জগন্নাথপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031