ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রন মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যাকে গণহত্যার সঙ্গে তুলনা করে এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি জাতিসংঘকে এই নৃশংসতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। স্থানীয় টিভি টিএমসিকে নিউ ইয়র্কের দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন জাতিসংঘ যাতে এই অব্যাহত ‘গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞের’ বিরুদ্ধে নিন্দা জানায় তা নিশ্চিত করতে, ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদে থাকা এর সহযোগীদের সঙ্গে মিলে পদক্ষেপ গ্রহণ করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
খবরে বলা হয়, মঙ্গলবার প্রথমবারের মতো জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগ দেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট। সেখানে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে ঘটতে থাকা হত্যার ঘটনাকে বর্ণনা করতে গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞ শব্দগুলো ব্যবহার করেছেন। তিনি বলেন, আমাদেরকে অবশ্যই চলতি এই জাতিগত পরিশোধনের প্রতি নিন্দা জানাতে হবে। উল্লেখ্য, জাতিসংঘ অনুসারে, ২৫শে আগস্ট থেকে বর্তমান পর্যন্ত ৪ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা রাখাইন অতিক্রম করে বাংলাদেশে এসে পৌছেছে। রাখাইনের পুলিশ পোস্টে ২৫শে আগস্ট হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। ওই হামলার জবাবে অঞ্চলটিতে সামরিক অভিযান চালানো শুরু করে দেশটির সেনাবাহিনী। এসব অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031