বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোকে বুড়ো আঙ্গাল প্রদর্শন করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। রোববার তারা যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে সেটা ছিল একটি অত্যাধুনিক হাইড্রোজেন বোমা। এটি দূরপাল্লার।  উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র আবার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে কোরিয় উপদ্বীপ অঞ্চলে।এর ফলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের কঠোর অবরোধের বিষয়ে একমত হয়েছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো সোমবার বলেছেন, তিনি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে তীব্র চাপ সৃষ্টিতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে সম্মত হয়েছেন। ওদিকে সোমবারই মিত্র যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথভাবে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার পরীক্ষা চালানোর কথা। তারা যৌথভাবে সামরিক মহড়াও পরিচালনা করবে বলে জানিয়েছে। সোমবারই দিন শেষে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধ নিয়ে আলোচনা করতে বৈঠকে বসার কথা রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ কি কি হতে পারে তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, সোমবার দিনের শুরুতে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী ও সশস্ত্র বাহিনী আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া পরীক্ষা চালানো হয়েছে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রেরও। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে এ কথা বলেছেন। দিনের বাকি সময়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আরো মহড়া দেয়ার কথা রয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728