আপিল বিভাগ ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্যের সঙ্গে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন । রোববার জামিন স্থগিত চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ। আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আপিল বিভাগের রায়ের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, আসলাম চৌধুরীর মুক্তিতে আর কোনো বাধা নেই। আসলাম চৌধুরীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে গত ২৬ মে রায়ের জন্য ২৮ মে দিন ধার্য করেছিলেন আদালত। এর আগে গত ১৮ মে আসলাম চৌধুরীকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যের সঙ্গে ভারতে আসলাম চৌধুরী বৈঠক করেছেন- এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর ২০১৬ সালের ১৫ মে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে ২৫ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় অবৈধভাবে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031