২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে জায়গা করে নিত জিম্বাবুয়ে আজ সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই । কিন্তু তারা সেটি পারল না। বৃষ্টি আইনে ম্যাচটিতে তারা তিন রানে হেরে গেল। এই হারের ফলে বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ জিম্বাবুয়ের।

আগামীকাল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ রয়েছে। এই ম্যাচে যারা জিতবে তারা বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাবে। আর এই ম্যাচটি যদি পরিত্যক্ত হয় তাহলে আয়ারল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নিবে। আর যদি ড্র হয় তাহলে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই বিশ্বকাপে খেলবে। নেট রান রেটের হিসাবে এই তিন দলের মধ্যে বর্তমানে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড।

আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে সাত উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। এরপর বৃষ্টি নামে। বৃষ্টির কারণে জিম্বাবুয়ের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ ওভারে ২৩০ রান।

কিন্তু ৪০ ওভারে সাত উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। তিন রানে ম্যাচটি জিতে নেয় সংযুক্ত আরব আমিরাত। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন শন উইলিয়ামস। ৩৯ রান করেন পিটার মুর। ৩৪ রান করেন সিকান্দার রাজা। ক্রেইগ আরভিন ২২ রান করে অপরাজিত থাকেন। সংযুক্ত আরব আমিরাতের পক্ষে মোহাম্মদ নাভিদ ৩টি, কাদির আহমেদ ১টি, আহমেদ রাজা ১টি ও রোহান মুস্তফা ২টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন রমিজ শাহজাদ। ৪০ রান করেন গুলাম শাব্বির। ১০ বল খেলে ২২ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নাভিদ। জিম্বাবুয়ের পক্ষে টেন্ডাই সাতারা ২টি, ব্লিজিং মুজারাবানি ১টি, সিকান্দার রাজা ৩টি ও শন উইলিয়ামস ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ নাভিদ।

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। ওই আসরে মোট দশটি দল অংশ নিবে। এই দশটি দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সাতটি দল নির্ধারণ হয়ে গেছে। সাতটি দলের মধ্যে বাংলাদেশ রয়েছে। আর স্বাগতিক হিসাবে অংশ নিবে ইংল্যান্ড। বাকি দুইটি দল আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে নির্ধারণ হবে। বাছাইপর্ব থেকে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বাকি দলটি নির্ধারিত হবে আগামীকাল।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031