jmbঢাকা, ১২মে : রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ঢাকা জেলার আমির মো. আব্দুল বাতেন ওরফে খায়রুল ইসলাম ওরফে মামুনুল হকসহ চারজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীর খিলগাঁও ও কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, আটক জঙ্গিরা রাজধানীতে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় আটকদের কাছ থেকে ১টি পিস্তল, গুলি, পেট্রলবোমা, বিস্ফোরক দ্রব্য, জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728