জেনিফার ফ্লাওয়ার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেমিকা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দু’প্রার্থী ডেমোক্রেট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের প্রথম সরাসরি বিতর্কে উপস্থিত থাকছেন না । এমন ঘোষণা দিয়েছেন রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী মাইক পেন্স। তিনি রোববার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বলেন, সোমবার রাতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে উপস্থিত থাকছেন না জেনিফার। ১৯৯২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে জেনিফারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিল ক্লিনটনের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এর আগে শনিবার রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ডনাল্ড ট্রাম্প টুইটারে ঘোষণা দিয়েছিলেন যে, তিনি আজকের বিতর্কে জেনিফারকে আমন্ত্রণ জানাবেন। ডনাল্ড ট্রাম্পের কাঠখোট্টা সমালোচক হিসেবে পরিচিত ডালাস মাভেরিকসের মালিক মার্ক কিউবান। হিলারির প্রচারণা শিবির তাকে বিতর্কে আমন্ত্রণ জানানোর পর ডনাল্ড ট্রাম্প ওই ঘোষণা দেন। কিন্তু ফক্স নিউজকে রোববার মাইক পেন্স বলেছেন, সোমবার রাতের বিতর্কে উপস্থিত হচ্ছেন না জেনিফার ফ্লাওয়ার। হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির যে উদ্যোগ নিয়েছে তা নিয়ে মশকরা করার জন্য ডনাল্ড ট্রাম্প টুইটারে ওই ঘোষণা দিয়েছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031