রাশিয়া দুই মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে । রুশ সেনাদের তীব্র হামলায় ইউক্রেন এখন অনেকটাই বিপর্যস্ত। তাই রাশিয়াকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে অস্ত্র ও সামরিক সহায়তা চেয়ে আসছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের হাতে উন্নত অস্ত্র থাকলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এতদিনে শেষ হয়ে যেত।

মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট বলেন, সামরিক আগ্রাসনে রাশিয়া যে ধরনের অস্ত্র ব্যবহার করছে, সেই তুলনায় যদি ইউক্রেনের কাছে উন্নত অস্ত্র থাকত তাহলে ইতোমধ্যেই এই যুদ্ধ শেষ করা সম্ভব হতো। বিশ্বের নেতাদের সঙ্গে সব বৈঠক ও আলোচনায় আমি বলেছি, এটি অন্যায়, ইউক্রেন এমন কিছুর জন্য অন্যদের কাছে হাত পাততে বাধ্য হয়েছে, যেগুলো আমাদের মিত্রদেশগুলো বছরের পর বছর ধরে সঞ্চয় করে চলেছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেনকে মিত্রদেশগুলো যেসব অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, আগামী সপ্তাহগুলোতে সেসব অস্ত্র আমরা হাতে পেলে তা হাজার হাজার মানুষের জীবন রক্ষা করবে।

প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, ইউক্রেনের পূর্বে অবস্থিত দনবাসের খারকিভ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এমনকি এসব অঞ্চলে হামলায় বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানান তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031