শ্রীলঙ্কার শীর্ষ সামরিক কর্মকর্তা (চিফ অব ডিফেন্স স্টাফ) রবীন্দ্র বিজেগুনারত্নে’কে জেলে পাঠানো হয়েছে গৃহযুদ্ধ চলাকালে হত্যাযজ্ঞকে ধামাচাপা দেয়ার অপরাধে । তিন দশকের গৃহযুদ্ধের শেষ কয়েক মাসে ১১ জন তরুণ, যুবক নিখোঁজ হন। অভিযোগ আছে তাদেরকে হত্যা করা হয়েছে। এর জন্য প্রধান অভিযুক্ত নৌবাহিনীর একজন গোয়েন্দা কর্মকর্তা। তাকে সুরক্ষা দিয়েছলেন রবীন্দ্র বিজেগুনারত্নে। এ অভিযোগে তার বিরুদ্ধে কয়েকবার গ্রেপ্তারি পরোয়ানা দেয়া হয়। কিন্তু তিনি আদালতে হাজির হন নি। এমন কি পুলিশে ধরা দেন নি।
অবশেষে বুধবার তাকে আটক করে পুলিশ। ওই ১১ তরুণ বা যুবককে ‘হত্যা’র অভিযোগ নিয়ে যে মামলা আছে তার একজন প্রত্যক্ষদর্শীকে তিনি গত সপ্তাহান্তে অপহরণের চেষ্টা করেন। এর পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিস্তারিত আসছে
