শুটার মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর শাহজাহানপুরে মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ এক কলেজছাত্রীকে গুলি করে হত্যার ঘটনায় । তবে আগের দিনই টিপুকে হত্যার পরিকল্পনা ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে আকাশ।

আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

আসামির বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার টিপু ও প্রীতিকে গুলি করে হত্যা করা হয়। তবে আগের দিন বুধবারই টিপুকে হত্যার পরিকল্পনা ছিল শুটার মাসুমের। এ কারণে টিপুকে রেস্টুরেন্ট থেকে তার বাসায় যাওয়ার রাস্তা অনুসরণ করে গুলি করার প্রস্তুতি নেন আকাশ। কিন্তু বেশি লোকজন থাকায় ব্যর্থ হয় হন। পরদিন আবার টিপুকে অনুসরণ করেন; টিপুর গাড়ি শাহজানপুরে রাস্তায় যানজটে দাঁড়ালে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান আকাশ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031