বায়েজিদ বোস্তামী থানা পুলিশ চট্টগ্রাম নগরীতে সক্রিয় সন্ত্রাসী গ্রুপ ‘টেম্পু বাহিনীর’ দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ।

রোববার দুপুরে নগরীর নতুন পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন।

গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর সুধারামের বাসিন্দা মো. ফারুক উদ্দিনের ছেলে মো. পারভেজ হোসেন প্রিন্স(২২) ও নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা আবুল কালামের ছেলে মো. মামুন (২০)।

এদের মধ্যে পারভেজ বসবাস করে পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকায়, আর চান্দগাঁও থানার শমশেরপাড়া এলাকায় থাকে মামুন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুন পাড়া এলাকায় একদল ডাকাত অবস্থান করছে- এমন সংবাদে পুলিশ অভিযানে যায়। ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।’

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পুর ভাই সোহাগ তাদেরকে ডাকাতি করার জন্য নিয়ে এসেছিল। পলাতক আরও কয়েকজনকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতি গ্রহণের অভিযোগে বায়েজিদ বোস্তামী থানায় দুটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031