ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা এক আরোহী মারা গেছেন নাটোরে । এতে আহত হয়েছেন আরো একজন।

রবিবার সন্ধ্যায় নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আখতার হোসেন জানান, সন্ধ্যায় বগুড়া থেকে নাটোর যাচ্ছিল একটি ট্রাক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে আরোহীদের দুইজন নিহত  হন। অপর আরো একজন আহত হন। আহত ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930