ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুরা চাবাগান এলাকায় । তার নাম পিয়াস চক্রবর্তী। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস চক্রবর্তী নগরীর বাগবাড়ি এলাকার পরিমল চক্রবর্তীর ছেলে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের পানি সাপ্লাই বিভাগের কর্মচারী।

আহতরা হলেন সিলেট নগরীর সাঘরদিঘীর পাড় এলাকার সুদীপ দাসের ছেলে রনি দাস এবং বাগবাড়ি এলাকার রইছ আলীর ছেলে মিজানুর রহমান। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, রাত সাড়ে নয়টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকটিতে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাইকে থাকা অন্য দুই আরোহী। আশপাশের লোকজন তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এছাড়া ট্রাক চালকের সহকারীকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031