মুন্সীগঞ্জ সদর উপজেলার ছাদেরকোণা এলাকায় ছাদেরকোণা-রামগোপাল সড়কে শুক্রবার সন্ধ্যায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ও অপর আরেকজন পথচারী আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী সোহাগ। তার বাড়ি বরগুনায়। আহত পথচারী জেকরুল ইসলামের বাড়ি কুষ্টিয়ায়। তিনি পল্লী বিদ্যুতের মিটাররিডার।

হাতিমারা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ জানান, মীর কাদিম এলাকায় মোটরসাইকেল থামিয়ে কথা বলছিল চালক সোহাগ ও পল্লী বিদ্যুতের মিটাররিডার জেকরুল।

এ সময় বিপরীত থেকে একটি পণ্যবাহনী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক সোহাগ। গুরুতর আহত অবস্থায় পল্লী বিদ্যুতের মিটাররিডার জেকরুলকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ট্রাকটিকে জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930