বালি বোঝাই ট্রাকের নীচে চাপা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার ভাল্লুকিয়ার হাতিমারা এলাকায় । নিহতরা হলেন- ট্রাকের চালক কবির হোসেন (২৮) এবং হেলপার মোঃ জাহাঙ্গীর (৫২)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই দূর্ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন জানিয়েছেন, নিহতরা উভয়েই বালি বোঝাই ট্রাক নিয়ে ফেরার পথে চন্দ্রঘোনার কারিগর পাড়া রোডের ভাল্লুকিয়ার হাতিমারা এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। অপরজনকে উদ্ধার করে স্থানীয় চন্দ্রঘোনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।  

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930