এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন মাগুড়ায় ট্রাকের ধাক্কায় মিলন শেখ (৩০) নামে । বুধবার সকালে মাগুরা-মহম্মদপুর সড়কের বারাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন শেখ সদর উপজেলার গৃহগ্রামের হাশেম শেখের ছেলে। তিনি উপজেলার আলোকদিয়া বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, মিলন শেখ মোটরসাইকেলে করে মাগুরা শহরে যাচ্ছিলেন। বারাশিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
