যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ।

শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশে সামনের দিনে অর্থনৈতিক বিনিয়োগ করার কথাও জানিয়েছেন।

চিঠিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গাদের দুর্দিনে বাংলাদেশে জায়গা দেওয়ায় বাংলাদেশের প্রশংসাও করেছে ট্রাম্প।

সদ্য শেষ হওয়া ৩০ ডিসেম্বরের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে এককভাবে ২৫৭টিতে আর জোটগতভাবে ২৮৮ আসনে জিতেছে আওয়ামী লীগ। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও তার জোট জাতীয় ঐক্যফ্রন্ট আসন পেয়েছে আটটি। যদিও তারা নির্বাচনকে সুষ্ঠু মানতে নারাজ।

বিএনপি এরই মধ্যে সংসদে যোগ না দেওয়া এবং সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের দাবি এই নির্বাচন বিশ্ববাসী মেনে নেবে না এবং বর্তমান সরকারের সঙ্গে তারা কাজ করবে না।

তবে এরই মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে বিদেশিদের সম্পর্ক ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ভালো।

ভোটের পর পরই প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং, সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, নেপালের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সংস্থাপ্রধানরাও শেখ হাসিনাকে আবার সরকার গঠন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930