বুধবার দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশন মাষ্টার শাহাবউদ্দিন ফকির। সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকার দেড় ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এরআগে আজ বুধবার দুপুরে সিলেট রেল পথের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ২০৯৫ কিঃ মিঃ এর ১ থেকে ২ মধ্যবর্তী স্থানে একটি গাছ উপড়ে রেল লাইনের উপর পড়লে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন বনের ভেতর আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ের গণপূর্ত বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌছে রেল লাইনের উপর পড়া গাছ কেটে সরানোর পর ২টা ৩৭ মিনিটে বনের ভেতর থেকে গন্তব্যেও উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।
ভানুগাছ রেলওয়ে ষ্টেশন মাষ্টার শাহাবউদ্দিন ফকির জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ডাউন ৭২০ ট্রেন দুপুর ১টা ৭ মিনিটে ভানুগাছ ষ্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে সিলেট রেল পথের ২০৯৫ কিঃ মিঃ এর ১ থেকে ২ মধ্যবর্তী স্থানের মাগুরছড়া এলাকায় হঠাৎ একটি বিশাল গাছ রেল লাইনের উপড় উপড়ে পড়ায় বনের ভেতর ট্রেন আটকে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাহাড়ি এলাকায় ট্রেন আটকা পড়ায় ট্রেনের সহ¯্রাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। শ্রীমঙ্গলস্থ রেলওয়ের গণপূর্ত বিভাগের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ইরফান আলী জানান, মঙ্গলবার রাতে ভারী বৃষ্টির কারণে বুধবার দুপুরে হঠাৎ রেল লাইনের উপর  একটি গাছ উপড়ে পড়লে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন বনে আটকা পড়ে। পরে রেল লাইনের ওপর থেকে গাছ কেটে সরানোর পর দুপুর আড়াইটার পর ট্রেনটি বনের ভেতর থেকে গন্তব্যেও উদ্দেশ্যে ছেড়ে যায়।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728