একটি জ্বালানি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে  সিলেটের ফেঞ্চুগঞ্জে । এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় আট বগির ট্রেনটির সাতটিই লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো থেকে আশপাশ এলাকার ঘরবাড়ি এমন কি পুকুরের পানিতেও জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় আগুন আতঙ্ক বিরাজ করছে। অনাকাক্সিক্ষত অগ্নিকাণ্ড ঠেকাতে এবং মানুষকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি গুতিগাঁও নামক স্থানে লাইনচ্যুত হয়। এতে আশপাশেএ এলাকায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ে ।

অনেকে বালতি দিয়ে তেল সংগ্রহের চেষ্টা করছেন। তবে সমূহ বিপদের আশঙ্কা প্রকাশ করে মসজিদ থেকে মাইকিং করে ওই এলাকায় মানুষদেরকে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

দুর্ঘটনার কারণে রাত পৌনে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন পথিমধ্যে মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছে।
সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী দল রওনা দিয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930