অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের অর্থনীতি ঠিক জায়গায় আছে, ভালো অবস্থানে আছে বলে জানিয়েছেন । তিনি বলেন, আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি ভালো অবস্থানে। যেটা কেউ চিন্তা করতে পারেনি। আমরা বিশ্বাস করি এ ধারা অব্যাহত থাকবে।

বুধবার অনলাইনে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা ভালো অবস্থানে আছি, তাই ঘাবড়ানো বা নারভাস হওয়ার কিছু নেই। আমরা বিশ্বাস করি এ ধরা অব্যাহত থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা হলো আমরা বাজেট দিয়েছি। ২০২০ সাল কদিন পরেই শেষ হবে। সে অনুযায়ী আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা অনুযায়ী আমাদের যেখানে যেখানে রিকাস্ট করা দরকার সেখানে সেখানে রিকাস্ট করব।

আমরা এখনও আশাহত না। দেখেন সারা বিশ্বে কোথাও প্রবৃদ্ধি পাবেন না। আমরা এখনও সব সূচকে প্রবৃদ্ধি রক্ষা করছি। সুতরাং এটা আল্লাহর অশেষ রহমত এদেশের মানুষের প্রতি।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির গড় হার ১০.২০ শতাংশ ছিল গত ৫ অর্থবছরে, সেটা এ বছর নভেম্বর মাস পর্যন্ত দেখছি ৩.১৯ শতাংশ। সেখানে নভেম্বর পর্যন্ত ভালো দেখাচ্ছে। তবে করোনার জন্য লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জও রয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031