ডাইনি অভিযোগে ভারতে পাঁচজন নারীর ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। যাদুবিদ্যা চর্চা করেন এমন অভিযোগে তাদেরকে একটি গাছের সঙ্গে শক্ত রশি দিয়ে বেঁধে ফেলে গ্রামবাসী। এরপর গাছের ডাল দিয়ে তাদেরকে প্রকাশ্যে প্রহার করা হয়। এ সময় চারদিকে দাঁড়িয়ে এ দৃশ্য উপভোগ করছিলো শতাধিক মানুষ। তারা কেউ ওই নারীদের সহায়তায় এগিয়ে আসেন নি। এমনকি নির্যাতিত নারীদের স্বামীরাও তখন ঘটনাস্থলে ছিলেন এবং তারাও ছিলেন নির্বিকার।

 এ ঘটনা ঘটেছে ওড়িশা রাজ্যের মধুপুর গ্রামে। ওই নির্যাতনের দৃশ্য কেউ একজন ভিডিওতে ধারণ করে ছেড়ে দিয়েছেন ইন্টারনেটে। তারপর চারদিকে চলছে তোলপাড়। এমন কি এ কাহিনী আন্তর্জাতিক মিডিয়াকেও নাড়া দিয়েছে। প্রকাশিত হয়েছে বিদেশী অনেক মিডিয়ায় এর খবর। ওই ভিডিওতে দেখা যায়, নির্যাতিত নারীদেরকে রশি দিয়ে বেঁধে রাখায় তারা আত্মরক্ষা করতে পারছেন না। তাদেরকে প্রহার করছেন অন্য নারীরা। ওড়িশা রাজ্যের ময়ূরভঙ্গ জেলার বাদশাহী ব্লকের মধুপুর গ্রামের এ দৃশ্যে দেখা যায়, একাধিক নারী তাদেরকে গাছের ডাল দিয়ে প্রহার করছেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা ওই পাঁচ নারীর স্বামীদের ওপরও নির্যাতন চালায়। যাদুবিদ্যায় চর্চায় স্ত্রীদের তারা সহায়তা করেন বলে অভিযোগ করা হয়। প্রহার করা হয় তাদেরকেও। এ বিষয়ে আগেভাগে জানতে পারে নি স্থানীয় পুলিশ। তাদেরকে এ ঘটনার ফুটেজ দেখানোর আগে পর্যন্ত জানতেই পারে নি। এরপর স্থানীয় প্রশাসন নির্যাতিত নারীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728