১ ফেব্রুয়ারি (বুধবার) রাতে তাদের গ্রেফতার করা হয়।মিরসরাইয়ের জোরারগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে ৪ ডাকাতকে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবিরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার উল্যাহ্, এসআই ফজলুল করিম, এএসআই এনায়েত উল্লাহ, এএসআই মিজানুর রহমান, এএসআই আমজাদ হোসেন, এএসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাধীন উত্তর সোনাপাহাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো আক্তার হোসেন, সাইদুল ইসলাম, হুমায়ুন রশিদ মামুন, ইকবাল হোসেন। তাদের কাছ থেকে পুলিশ ৩ টি কিরিচ, ১ টি চাপাতি উদ্ধার করে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করার সত্যতা স্বীকার করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031