জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গির বাসভবনে ডাকাতি হয়েছে ঠাকুরগাঁও । সোমবার রাত  সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৪টার সময় এ ডাকাতি হয়।

ক্ষতিগ্রস্তদের দাবি, একদল ডাকাত বাড়ির কর্মচারীদের বেঁধে রেখে আটটি কক্ষ তছনছ করে স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার সময় এমপি দবিরুল ইসলাম বাসায় ছিলেন না।

এমপির ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী ডাকাতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ বেশকিছু গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় উপজেলার লোলপুকুরের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ে ডাকাতিতে ব্যবহৃত সাবল, গহনার খাপ, বোমাসহ বেশকিছু মালামাল উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার ফরহাদ আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728